অধ্যক্ষর বাণী
সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ, ধরেন্ডা সাভার, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি মন্ডলী কর্তৃক 1969 খ্রিষ্টবর্ষে প্রতিষ্ঠিত এবং এমএমআরএ পরিচালিত। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে /আপনাদের স্বাগতম। রাজধঅনী ঢাকার উপকন্ঠে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ঘন বন জঙ্গলে ঘেরা শিক্ষা সুবিধা বঞ্চিত কৃষক পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যই এ প্রতিষ্ঠানের সূচনা। তবে বর্তমানে অত্র এলকায় অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠাতে একটি মিশ্র সহাবস্থঅন গড়ে উঠেছে। তাদের মাঝে রয়েছে অনেক অভিভাসী। শিক্ষা সমগ্র ব্যক্তিকে লালন করে, এ মূলমত্র কে সামনে রেখে সেন্ট যোসেফস্ পরিবার শিক্ষার্থীদের রৌদ্বিক, শারীরিক, সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের রয়েছেন নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলী যারা শিক্ষার্থীদের পরামর্শদাতা বন্ধু সর্বোপরি মানুষ গড়ার কারিগর হিসাবে তাদের নিঃস্বার্থ সেবা দিয়ে যাচ্ছেন। পড়াশুনার পাশাপিাশি শিক্ষার্থীরা যেন শৃংখলা, ভদ্রতা, শ্রদ্ধা, সহহনশীলতা এবং মুক্ত মনের সুন্দর মানুষ হয়ে উঠে সেনই নিদের্শনা এবং যত্ন দেওয়ার প্রচেষ্টা নিত্য বহমান। সহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিখাশেল সুযোগ করে দেয়া হয় যাতে করে তারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে। শ্রদ্ধাভাজন অভিভাবকগণকে ধন্যবাদ জানাতে চাই যারা বিশ্বাস, আশা নিয়ে নিজের প্রাণ প্রিয় সন্তানকে আমাদের কাছে শিক্ষার জন্য দিয়েছেন। আমাদের একান্ত প্রচেষ্টা আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত একজন আদর্শ গড়ে তুলতে সাধ্যানুসারে চেষ্টা আমাদের রয়েছে। আসলে শিক্ষা একটি ত্রিমুখী প্রক্রিয়া যেখানে রয়েছে তিনটি শক্তিশালী স্তম্ভ-শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক। এ তিন দিকের সক্রিয় ভূমিকা, সহযোগিতা এবং একাগ্রতায় শিক্ষঅ প্রতিষ্ঠান সঠিক লক্ষ্যে পৌছাতে পারে শিক্ষার্থী তার লব্দ শিক্ষা হৃদয়ে ধারণ করে প্রতিযোগিতায় নেমে পড়ার তাগিদ অনুভব করে। আমাদের শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে পরিবারে, সমাজে সর্বোপরি দেশ বিদেশের সর্বত্র স্থান করে নিবে এ আমার একান্ত প্রত্যাশা । স্রষ্টা তার আশীর্বাদ ও করুনা এবং ভালবাসা দিয়ে আমাদের ঘিরে থাকুক । অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন যোসফাইটদের জন্য শুভ কামনা।
সিস্টার মেরী নমিতা, এসএমআরএ
অধ্যক্ষ
সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ, ধরেন্ডা
ABOUT US
ST. JOSEPSH'S HIGH SCHOOL & COLLEGE, DHARENDA
নদ-নদী ভাঙ্গা-গড়া খেলার মত মানব জীবনেও সভ্যতার উদ্ভব, পরিবর্তন এবং পরিবর্তন হয়ে আসছে যা ঐতিহাসিক সত্য। অনাগত দিনের জীবন-জীবিকা, নিরাপত্তা ও উন্নতির স্বার্থে মানব বসতির পরিবর্তন ও পরিবর্ধন আজও চলছে। অনুরূপভাবে দেখা যায়, আমাদের সাভার এলাকার কমলাপুর, ধরেন্ডা, রাজাসন ও দেওগাঁও গ্রামগুলোতে কাথলিক খ্রীষ্টান জনগোষ্ঠীর বসতি স্থাপন শুরু হয় উনিশ শতকের প্রথমার্ধে। এ খ্রীষ্টান জনগোষ্ঠী এসেছে বর্তমান গাজীপুর জেলার অন্তর্গত তুমিলিয়া, দড়িপাড়া, রাঙ্গামাটিয়া, নাগরী ও মঠবাড়ী কাথলিক মিশন এলাকা হতে। ঐ সময়ে এ সাভার অঞ্চল গভীর বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। গুরুজনদের মুখে শুনা ও নিজেদের দেখা মতে বন-জঙ্গলে বন্য জীবজন্তু যেমন-বাঘ, শান্তর, ময়ূর, বানর, শুকর, খেকশিয়াল, পাতিশিয়াল, সরীসৃপসহ আরও অনেক প্রকার ছোট জন্তু, রং বেরংয়ের পাখি, বন্য ফল-মূলে সমৃদ্ধ ছিল এ অঞ্চল।
BOARD OF ADMINISTRATION
The Board of Administration appreciates the dedication of our teachers, students, and staff. Together, we remain committed to excellence and growth in our school community.